Bebohar
Bebohar Menu
User Avatar

Guest User

customer/wishlist.php" class="flex items-center gap-3 px-3 py-2 rounded-xl hover:bg-rose-50 hover:text-brand-rose transition-all"> My Wishlist

Language / ভাষা
হোম
ইনবক্স
User Avatar

Guest User

Logged out / Visitor

সাইন ইন এখনই রেজিস্ট্রেশন করুন

বিক্রেতার নির্দেশিকা

Last Updated: 11 Jun 2026

ব্যবহার সেলার হাবে আপনাকে স্বাগতম!

ব্যবহার হলো বাংলাদেশে প্রিলোভড ফ্যাশন কেনাবেচার সেরা প্ল্যাটফর্ম। আমাদের উদ্দেশ্য হলো ব্যবহৃত কাপড় পুনরায় ব্যবহারের প্রক্রিয়াটিকে সহজ, নিরাপদ ও লাভজনক করা। ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা নিশ্চিত করতে দয়া করে নিচের নির্দেশিকাগুলো বিস্তারিত পড়ুন।

১. ব্র্যান্ডের সত্যতা বা খাঁটিত্ব নীতি

আমরা কোনো ধরনের নকল, রেপ্লিকা, ফেক বা ফার্স্ট-কপি ফ্যাশন আইটেম বিক্রি করা কঠোরভাবে নিষিদ্ধ করি। প্রতিটি লিস্টিং অবশ্যই ১০০% আসল ব্র্যান্ডের হতে হবে। যদি আমাদের কোয়ালিটি ইন্সপেকশন টিম কোনো নকল পণ্য সনাক্ত করে, তবে বিক্রেতার অ্যাকাউন্ট সাময়িকভাবে বা চিরতরে স্থগিত করা হতে পারে এবং জরিমানা আরোপ করা হতে পারে।

২. পণ্যের কন্ডিশন গ্রেডিং এবং ক্রুটি প্রকাশ

ক্রেতাদের বিশ্বাস বজায় রাখতে আমাদের স্ট্যান্ডার্ড স্কেল অনুযায়ী পণ্যের অবস্থা সঠিকভাবে উল্লেখ করুন:

  • ট্যাগসহ নতুন (NWT): একবারও পরিধান করা হয়নি এবং উৎপাদনকারীর আসল রিটেইল ট্যাগ এখনো লাগানো আছে।
  • নতুনের মতো (Like New): এক বা দুইবার পরা হয়েছে, যার ধোয়া বা রঙের কোনো পরিবর্তন নেই। কার্যত নতুনের মতো।
  • খুব ভালো (Very Good): হালকা ব্যবহার করা হয়েছে, রঙের কোনো পরিবর্তন বা ফেড নেই এবং কোনো ধরনের ত্রুটি নেই।
  • ভালো (Good): ব্যবহারের সাধারণ চিহ্ন বা দাগ থাকতে পারে, তবে সম্পূর্ণ ব্যবহারের উপযোগী। যেকোনো ছোট ত্রুটি অবশ্যই বিবরণে উল্লেখ করতে হবে।

৩. প্রোডাক্টের ছবি তোলার নির্দেশিকা

সুন্দর এবং পরিষ্কার ছবি দ্রুত বিক্রি হতে সাহায্য করে। সর্বদা দিনের আলোতে তোলা কমপক্ষে ৩-৫টি হাই-রেজোলিউশন ছবি আপলোড করুন। কাপড়ের সামনের অংশ, পিছনের অংশ, ব্র্যান্ডের লেবেল/সাইজ ট্যাগ এবং কোনো ত্রুটি থাকলে সেটির ক্লোজ-আপ ছবি দিন। কোনো স্টোক ইমেজ বা অতিরিক্ত ফিল্টার ব্যবহার করবেন না যা পোশাকের আসল রঙকে পরিবর্তন করে।

৪. প্যাকেজিং এবং শিপিং সময়সীমা

কোনো ক্রেতা আপনার পণ্য অর্ডার করলে আপনাকে এসএমএস ও ড্যাশবোর্ড নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। আপনাকে ২৪ ঘণ্টার মধ্যে অর্ডারটি গ্রহণ করে প্যাক করতে হবে। আমাদের ডেলিভারি পার্টনার আপনার রেজিস্টার্ড ঠিকানা থেকে পার্সেলটি সংগ্রহ করবে। পণ্যটি পরিষ্কার, ধোয়া এবং সুরক্ষিত ওয়াটারপ্রুফ ব্যাগে প্যাক করার পরামর্শ দেওয়া হলো।

৫. কমিশন এবং পে-আউট কাঠামো

বেবোহারে প্রোডাক্ট আপলোড বা লিস্টিং করা ১০০% ফ্রি! পণ্যটি সফলভাবে ক্রেতার কাছে ডেলিভারি হওয়ার পর আমরা বিক্রয় মূল্যের ওপর ফ্ল্যাট ১০% প্রসেসিং কমিশন কেটে রাখি। ক্রেতার ২৪ ঘণ্টার রিটার্ন উইন্ডো অতিক্রম হওয়ার পর প্রতি সপ্তাহে আপনার উপার্জিত অর্থ সরাসরি আপনার বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।