শর্তাবলী ও নিয়মাবলী
Last Updated: 11 Jun 2026
ব্যবহার প্ল্যাটফর্ম শর্তাবলী ও নিয়মাবলী
ব্যবহার ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার, অ্যাকাউন্ট তৈরি বা অর্ডার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলী ও ব্যবহারের নিয়ম মেনে নিতে সম্মতি প্রকাশ করছেন। দয়া করে নিয়মাবলী সতর্কতার সাথে পড়ুন।
১. অ্যাকাউন্ট নিবন্ধন এবং ভেরিফিকেশন
নিবন্ধনের জন্য ব্যবহারকারীকে অবশ্যই নূন্যতম ১৮ বছর বয়সী বা অভিভাবকের তত্ত্বাবধানে থাকতে হবে। অ্যাকাউন্টের জন্য সর্বদা সঠিক এবং ভেরিফাইড ব্যক্তিগত তথ্য (সক্রিয় মোবাইল নম্বরসহ) প্রদান করতে হবে। আপনার পাসওয়ার্ড ও অ্যাকাউন্টের সকল অ্যাক্টিভিটির গোপনীয়তা বজায় রাখার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন।
২. ক্রেতাদের শর্তাবলী ও অফ-প্ল্যাটফর্ম পেমেন্ট নিষেধাজ্ঞা
ক্রেতাকে অবশ্যই আমাদের নিরাপদ পেমেন্ট গেটওয়ে অথবা ক্যাশ অন ডেলিভারি (COD) এর মাধ্যমে বিল পরিশোধ করতে হবে। কোনো বিক্রেতা বা ক্রেতা চ্যাট থ্রেডে পার্সোনাল মোবাইল নম্বর শেয়ার করে আলাদাভাবে লেনদেন করতে পারবেন না। অফ-প্ল্যাটফর্ম পেমেন্টের মাধ্যমে প্ল্যাটফর্ম ফি বাইপাস করার চেষ্টা করলে অ্যাকাউন্ট চিরতরে নিষিদ্ধ করা হবে।
৩. বিক্রেতাদের নিয়মাবলী ও লিস্টিং পলিসি
ব্যবহার মার্কেটপ্লেসে পণ্য আপলোড করার সময় বিক্রেতাদের নিচের শর্তগুলো অনুসরণ করতে হবে:
- শুধুমাত্র পরিষ্কার, ধোয়া এবং পরিধানযোগ্য পোশাক ও আনুষঙ্গিক জিনিস লিস্টিং করতে হবে।
- কোনো ধরনের নকল, কপি বা রেপ্লিকা পণ্য লিস্টিং করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- অর্ডার কনফার্ম করার ৩ দিনের মধ্যে পণ্য শিপমেন্ট করতে হবে। বারবার শিপমেন্ট করতে ব্যর্থ হলে সেলার স্কোর হ্রাস করা হবে।
৪. প্ল্যাটফর্ম কমিশন চার্জ
বেবোহারে প্রোডাক্ট আপলোড করা সম্পূর্ণ ফ্রি। পণ্যটি সফলভাবে ক্রেতার কাছে ডেলিভারি হওয়ার পর আমরা বিক্রয় মূল্যের ওপর ১০% কমিশন চার্জ কেটে রাখি। কোনো মাসিক সার্ভিস ফি বা লিস্টিং ফি নেই। সাপ্তাহিক পে-আউট করার সময় ১০% কমিশন কেটে বাকি টাকা বিক্রেতার ওয়ালেটে পাঠানো হয়।
৫. বিরোধ নিষ্পত্তি এবং দায়বদ্ধতা
পণ্যের মান বা ব্র্যান্ডের সত্যতা নিয়ে ক্রেতা ও বিক্রেতার মাঝে কোনো বিরোধ দেখা দিলে, আমাদের টিম উভয় পক্ষের আনবক্সিং ভিডিও, ছবি এবং ইনভয়েস যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবে। ব্যবহার একটি মধ্যস্থতাকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং এই প্রক্রিয়ার বাইরে করা কোনো লেনদেনের দায়ভার বহন করবে না।